Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

এখন থেকে অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: বাসস
সংগৃহীত ছবি: বাসস

অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (a-chalan) মাধ্যমে আমদানি-রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য সব শুল্ক-কর বা রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করল সরকার। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ বিভাগ ও এনবিআরের উদ্যোগে নতুন অর্থবছরের শুরুতে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাঁদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট কর্তৃক আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-করাদি অটোমেটেড চালান-এর মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড (Asycuda World) সিস্টেমের সঙ্গে অটোমেটেড চালান সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেওয়ার সূচনা করেছে এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবাস (iBAS++) টিম।

অটোমেটেড চালান বলতে বোঝায় অটোমেটেড চালান সিস্টেম বা স্বয়ংক্রিয় চালান ব্যবস্থা। এটি সরকারের অর্থ বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। এতে অনলাইন পেমেন্ট, চালান নম্বর জেনারেশন ও ট্র্যাকিং সহজতর হয়েছে।

এনবিআর বলছে, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস (RTGS) পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন, তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েক দিন সময় লেগে যায়। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে যেকোনো সময় (২৪ /৭), যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের (অ্যা-চালান) মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। এর মাধ্যমে জমা দেওয়া অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের ট্রেজারিতে জমা হবে। ফলে সরকার তাৎক্ষণিকভাবে নগদ অর্থ খরচ করতে পারবে।

এনবিআর বলছে, অর্থ বিভাগের iBAS++ স্কিমের অ্যা-চালান সিস্টেম ও এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেশন সম্পন্ন করে গত ১ ও ২ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউসের অধীন আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কাস্টমস হাউসের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩ জুলাই সোনালী ব্যাংক কাস্টমস হাউসসহ সব তফসিলি ব্যাংকের মাধ্যমে শুল্ক-কর সরাসরি সরকারি ট্রেজারিতে জমা করা শুরু হয়েছে। এদিন ৭৫টি বিল এন্ট্রির বিপরীতে ১৩ কোটি টাকার বেশি কাস্টমস শুল্ক তাৎক্ষণিক সরকারি কোষাগারে জমা হয়েছে।

অ্যা-চালান সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট যে কেউ ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিংয়ের (ডেবিট/ক্রেডিট কার্ড, এমএফএস/রকেট/বিকাশ/নগদ/উপায়/এমক্যাশ/ট্রাস্ট পে ইত্যাদি) মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। পাশাপাশি যেকোনো ব্যাংকের (৬১টি ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা) যে কোনো কাউন্টারেও অ্যাকাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।

গত ২৩ এপ্রিলে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথম এই পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরবর্তীতে, পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়। তৃতীয় স্টেশন হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউস ৩ জুলাই একই পদ্ধতিতে শুল্ক-কর জমা নেওয়া চালু করেছে।

আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টমস হাউসসহ অন্য সব কাস্টমস হাউস একইভাবে অ্যা-চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমার ব্যবস্থা চালু করবে। সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হওয়ার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতসহ এ আদায় প্রক্রিয়া আরও সহজ হবে এবং সরকারের আর্থিক খাত হবে আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে এনবিআর।

বিষয়:

অর্থনীতি কর
বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী
১০

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

এলাকার খবর

সম্পর্কিত