আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ সময় ভেবেচিন্তে জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসি জানান, সিদ্ধান্তটি নেওয়া তার জন্য ভীষণ কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে তিনি বুঝতে পেরেছেন, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত মুহূর্ত। মেসি লিখেছেন, ‘এটি এমন একটি সিদ্ধান্ত, যা নিতে গিয়ে হৃদয় ভেঙেছে এবং এখনো ভেতর থেকে কষ্ট দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সময়। আমি সবসময় নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। শুধু গত কয়েক বছরে, যখন আমরা সবকিছু জিতেছি, তখন নয়—তারও অনেক আগে থেকেই এই জার্সির জন্য লড়াই করেছি।’ জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি তুলে ধরে মেসি বলেন, ‘আমি জাতীয় দলে থাকতে ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবাসব। আমি নিজেকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছু নেই। এর পাশাপাশি আমার পেছনে দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড় আসছে, যারা জাতীয় দলে থাকার যোগ্য।’ ...
নেপালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গিয়ে সরকারবিরোধী আন্দোলন আর সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে আজ...
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই ম্যাচে লিওনেল মেসি ছিলেন রোমাঞ্চিত ও আবেগঘন। পুরো পরিবার নিয়ে এস্তাদিও মনুমেন্তালে হাজির হয়ে দর্শকদের অভিবাদনে...
সিরিজের আগে ব্যাটিংয়ে প্রস্তুতি নিয়ে প্রশ্নে সাহসী ক্রিকেটের কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বলেছিলেন ২০০-২৫০ রান করতে পারার প্রস্তুতির...
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। আসন্ন টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে...
বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের
দেশের ক্রিকেটে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। যদিও সেভাবে তিনি বিষয়টি...
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ শুরু আজ
‘আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না, এশিয়া কাপ আসবে এই সিরিজের পর। এখন আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে আন্তর্জাতিক একটি সিরিজ...
ফিরেই মেসির ভেলকি, নাটকীয় জয়ে ফাইনালে মায়ামি
প্রত্যাবর্তনের গল্প লিওনেল মেসির চেয়ে আর ভালো কে লিখতে পারবেন? চোটে পড়ায় ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ মিস করেছেন তিনি।...
ক্যানসার আক্রান্ত ক্রিকেটার ক্লার্ক, কেটে ফেললেন নাকের একটি অংশ
ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ছয়টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার পঞ্চম শিরোপাটি এসেছিল মাইকেল ক্লার্কের হাত ধরে। ২০১৫ বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট...
আর্জেন্টিনার আগেই এশিয়াতে খেলতে আসছে ব্রাজিল
নভেম্বরে ভারত সফর করবে আর্জেন্টিনা—এ খবর আগেই নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিন্তু তার আগে লাতিন আমেরিকার আরেকটি ফুটবল...