Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

দেশের অর্থনীতি এখন পিক-আপে: উপদেষ্টা ফাওজুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশের অর্থনীতি এখন পিক-আপে রয়েছে। তিনি বলেন, বিশ্ব ব্যাংকের যে রিপোর্টে দেশের অর্থনীতির মন্দা ও ব্যাংক খাতের অস্থিরতার কথা বলা হয়েছে, তা ছয় মাস আগের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। বাস্তবে বর্তমানে মুদ্রাস্ফীতি ও ডলারের দাম কমেছে এবং সামগ্রিকভাবে অর্থনীতি ইতিবাচক গতিতে এগোচ্ছে।

আজ রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) বিষয়ে ফাওজুল কবির খান বলেন, এনবিআর-এর দুই বিভাগ করার বিষয়ে এখন আর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আপত্তি নেই। তবে সমস্যার মূল কারণ প্রশাসন ক্যাডারের সঙ্গে চলমান দ্বন্দ্ব। এনবিআর অধ্যাদেশে কিছু গুরুত্বপূর্ণ ত্রুটি রয়েছে, বিশেষ করে রাজস্ব আদায়ে যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এসব ত্রুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফাওজুল কবির খান জানান, এনবিআরের রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগে শুধুমাত্র ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা থাকবেন—এই দাবি অবাস্তব। প্রশাসন ক্যাডারকেও একচ্ছত্র প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করা হবে। সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগেও নীতিমালার আওতায় আনা হবে।

তিনি বলেন, আমরা আমাদের সীমাবদ্ধতা বুঝতে পারলে তা সংশোধন করি। সেটাই আমাদের শক্তি।

এনবিআরের বর্তমান নাম নিয়েও তিনি কটাক্ষ করে বলেন, এই নামটি শুনে সবাই হাসে, কেন হাসে তা আপনারা ভালো করেই জানেন। তাই ভবিষ্যতে এনবিআর-এর নাম আর থাকবে না।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কেও তিনি বলেন, সরকারের কোনো চাপ ছাড়াই দুদক ব্যবস্থা গ্রহণ করছে। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের দুদকের মুখোমুখি হতে হবে। দুদক দায়মুক্তি দেওয়ার প্রতিষ্ঠান নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক আরোপ বিষয়ে দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও সাংবাদিকদের জানান ফাওজুল কবির খান।

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার
১০

গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

এলাকার খবর

সম্পর্কিত