দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দর বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামের হিসাব অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা।
তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতি ১ হাজার ৭২৬ টাকা।
এর আগে, ৩০ আগস্ট বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল, যা ৩১ আগস্ট থেকে কার্যকর হয়।