Logo বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান

বাংলাদেশকে ৫৮০০ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

বাংলাদেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা এবং কাঠামোগত সংস্কার ত্বরান্বিত করতে ৫০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকার নীতিনির্ভর ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) ফিলিপাইনের ম্যানিলাভিত্তিক এই উন্নয়ন সংস্থা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

‘স্ট্যাবিলাইজিং অ্যান্ড রিফর্মিং দ্য ব্যাংকিং সেক্টর প্রোগ্রাম—সাবপ্রোগ্রাম ওয়ান’ শীর্ষক এই কর্মসূচির আওতায় বাংলাদেশের ব্যাংক খাতে কাঠামোগত ও নীতিগত সংস্কার বাস্তবায়ন করা হবে।

 এডিবির আর্থিক খাতবিষয়ক প্রধান বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রধান চ্যালেঞ্জ হলো সম্পদের গুণগত মানের দুর্বলতা, তারল্য সংকট এবং আর্থিক মধ্যস্থতার সীমাবদ্ধতা। এডিবির এই কর্মসূচি আন্তর্জাতিক মান অনুযায়ী তদারকি ও জবাবদিহি প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য অর্থপ্রবাহ সহজ করবে।’

তিনি আরও বলেন, ‘আজও অনেক সাধারণ মানুষ এবং ক্ষুদ্র উদ্যোক্তা মূলধারার ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়ে গেছেন। এই সংস্কার কর্মসূচি ব্যাংক খাতের মূলধন ভিত্তি জোরদার করবে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে।’

এডিবি মনে করছে, দেশের ব্যাংকিং খাতের দুর্বলতার ফলে এখনও বড় একটি জনগোষ্ঠী মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। এই বাস্তবতায় ব্যাংকিং খাতে ডিজিটাল অবকাঠামোসহ সামগ্রিক সংস্কার দীর্ঘমেয়াদে সুলভ সুদে অর্থপ্রাপ্তি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ প্রশস্ত করবে।

প্রসঙ্গত, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা ৬৯টি, যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। সংস্থাটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
১

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
২

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ
৩

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান
৪

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা
৫

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

 স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ
৬

স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো
৮

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী
১০

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর

সম্পর্কিত