Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও তিনটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। আজ শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সৈন্যরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের তিনটি গ্রাম দখল করেছে। এতে তারা যুদ্ধরত এলাকায় কিয়েভের মূল প্রতিরক্ষা লাইনের আরও কাছাকাছি চলে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, দোনেৎস্কে বিধ্বস্ত এলাকায় রুশ বাহিনী ধীরগতিতে এগিয়ে গেলেও একের পর এক স্থান দখল করে চলেছে। সেখানে একেবারে হাতেগোনা বাসিন্দা রয়েছেন এবং অল্পকিছু ভবন অক্ষত অবস্থায় রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, মস্কো দোনেৎস্ক এলাকায় কাতেরিনিভকা, ভলোদিমিরিভকা ও রুসিন ইয়ারের বসতিগুলো দখলে নিয়েছে।

রাশিয়া ও ইউক্রেন একে অপরকে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী না হওয়ার ব্যাপারে দোষারোপের পর মস্কোর পক্ষ থেকে নতুন করে গ্রামগুলো দখলে নেওয়ার ঘোষণা এল। এতে দুদেশের শীর্ষ নেতাদের স্বল্প সময়ের মধ্যে বৈঠকে বসে যুদ্ধের অবসান ঘটনার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

রুশ বাহিনীর গোলাবর্ষণে একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর কোস্টিয়ানটিনিভকা শহরে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইউক্রেন। দোনেৎস্কের আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস পাইপলাইনের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে কোস্টিয়ানটিনিভকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। শ্রমিকদের নিরাপত্তা না থাকায় সেখানকার পাইপলাইন মেরামত করাও অসম্ভব।

ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী আন্দ্রি ইয়েরমাক কোস্টিয়ানটিনিভকার ১০ তলা একটি আবাসিক ভবনের ছবি পোস্ট করেছেন। ভবনটি গোলা বর্ষণের কারণে আগুনে পুড়ে গেছে। আন্দ্রি ইয়েরমাক বলেন, ‘কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে রাশিয়া তাদের গুণ্ডামি অব্যাহত রেখেছে।’

স্থানীয় কর্তৃপক্ষ আজ শুক্রবার জানিয়েছে, গোলার আঘাতে বেসামরিক একজন নাগরিক আহত হয়েছে। কিয়েভ আগেই ওই শহর ছেড়ে বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

বিষয়:

ইউক্রেন
আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী
১০

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

এলাকার খবর

সম্পর্কিত