Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

দুই বছরে তৃতীয় প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড, দায়িত্বে ব্যবসায়ী আনুতিন

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ব্যবসায়িক নেতা আনুতিন চার্নভিরাকুল থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে দুই বছরের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রী পেল দেশটি। আজ শুক্রবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে এই শিল্পপতিকে বেছে নিয়েছে পার্লামেন্ট। এর আগে গত সপ্তাহে সাংবিধানিক আদালত থাইল্যান্ডের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পরিবারের সদস্য পেতংতার্ন সিনাওয়াত্রাকে নৈতিকতা ভঙ্গের অভিযোগে পদ থেকে সরিয়ে দেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আনুতিনের ভূমজাইথাই পার্টি সিনাওয়াত্রাদের ফুয়ে থাই পার্টির নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আসে এবং পার্লামেন্টে যথেষ্ট সমর্থন জোগাড় করে প্রধানমন্ত্রী পদ লাভ করে। তবে থাইল্যান্ডে রাজনৈতিক অনিশ্চয়তা এখনো কাটেনি। কারণ সম্প্রতি আদালত এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একাধিক প্রশাসন ক্ষমতাচ্যুত হয়েছে।

এদিকে, আনুতিনের প্রধানমন্ত্রীর পদে আসা সিনাওয়াত্রা পরিবারের জন্য একটি বড় ধাক্কা। এরা ২০০১ সাল থেকে থাই রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে। তখন পেতংতার্নের বাবা থাকসিন প্রধানমন্ত্রী হয়েছিলেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে থাকসিনকে বহনকারী একটি প্রাইভেট জেট দেশ ছেড়ে যাওয়ার ঘটনা থাইল্যান্ডে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। শুক্রবার সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, চিকিৎসার জন্য দুবাই গিয়েছেন এবং ৯ সেপ্টেম্বরের শুনানিতে যোগ দেওয়ার জন্য সময়মতো ফিরে আসার ইচ্ছা আছে। এ মামলায় তাঁকে আবারও জেলে পাঠানো হতে পারে। 

সবমিলিয়ে ২০২৩ সালের নির্বাচনে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হওয়া ফুয়ে থাই পার্টি এখন কোণঠাসা অবস্থায়। 

অতীতে সিনাওয়াত্রাদের জনমুখী নীতিগুলো নিম্ন আয়ের থাইদের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছিল। কিন্তু ব্যাংককের রক্ষণশীল-রাজতান্ত্রিক অভিজাতদের সঙ্গে তাদের বিরোধ ছিল। পেতংতার্ন যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন এটিকে পরিবারের জন্য একটি প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হয়েছিল। কিন্তু তাঁর অপসারণ থেকে বোঝা যায় যে, তারা আবারও রক্ষণশীল-রাজতান্ত্রিক অভিজাতদের সমর্থন হারিয়েছে। 

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী
১০

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

এলাকার খবর

সম্পর্কিত