Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের ‘পাসপোর্টে ছাড়’, বাদ পড়ল মুসলিমরা

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে প্রবেশ করা সংখ্যালঘুদের জন্য একটি নতুন নির্দেশনা জারি করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার জারি করা এই নির্দেশনায় বলা হয়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে প্রবেশ করা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বৈধ পাসপোর্ট বা অন্য কোনো ভ্রমণ নথি ছাড়াই দেশটিতে থাকতে পারবেন। এই নির্দেশনা সম্প্রতি পাস হওয়া ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর সাথে সম্পর্কিত, যা গত সোমবার থেকে কার্যকর হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ধর্মীয় নিপীড়ন বা তার ভয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হওয়া এবং বৈধ কাগজপত্র ছাড়া বা মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে প্রবেশ করা ব্যক্তিরা এতে সুবিধা পেলেন। নতুন এই নির্দেশনায় শরণার্থীদের ভারতে থাকার অনুমতি দেওয়া হলেও সরাসরি নাগরিকত্ব প্রদান করবে না। এর আগে কার্যকর হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী, কেবল ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে আসা সংখ্যালঘুরাই নাগরিকত্বের জন্য যোগ্য ছিলেন।
     
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার বলছে, পুরোনো নাগরিকত্ব সংশোধনী আইনের মতোই নতুন এই নির্দেশনায় মুসলিমদের বাদ রাখা হয়েছে, যা আগেও বিতর্ক এবং ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছিল। সমালোচকদের আশঙ্কা, এটি এনআরসির সঙ্গে যুক্ত হলে ভারতে অনেক মুসলিমকে রাষ্ট্রহীন করতে পারে।

সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স (এক্সেম্পশন) আদেশ ২০২৫ অনুযায়ী, নেপাল ও ভুটানের নাগরিকদের পাশাপাশি তিব্বতিরা, যারা ১৯৫৯ সাল থেকে ২০০৩ সালের ৩০ মের মধ্যে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা বিশেষ প্রবেশ অনুমতিপত্র নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং সংশ্লিষ্ট বিদেশি নিবন্ধন কর্মকর্তার কাছে নিবন্ধন করেছিলেন, তাদেরও একই ধরনের ছাড় দেওয়া হয়েছে।

তবে নেপাল ও ভুটানের নাগরিকরা যদি চীন, ম্যাকাও, হংকং বা পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ কিংবা প্রস্থান করেন, তাহলে তারা আইনের ২১ নম্বর ধারার সুবিধা পাবেন না। এই ধারা অনুযায়ী, বৈধ পাসপোর্ট অথবা ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ রুপি জরিমানা হতে পারে। ২৩ নম্বর ধারা অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে থেকে গেলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৩ লাখ রুপি জরিমানা হতে পারে।

আদেশে বলা হয়েছে, কোনো দেশের তিন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভারতে আসা-যাওয়া করলেও তাদের কোনও শাস্তির মুখোমুখি হতে হবে না। এছাড়া বিদেশি কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজন নেই। 

ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত অবস্থানের জন্য ধাপে ধাপে জরিমানা দিতে হবে। আইনে বলা হয়েছে, তিব্বতি, মঙ্গোলিয়ার বৌদ্ধ ভিক্ষু এবং পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের দীর্ঘমেয়াদি ভিসাধারীদের অতিরিক্ত সময় ধরে অবস্থানের কারণে ৫০ থেকে ৫৫০ রুপি পর্যন্ত জরিমানা গুনতে হবে।

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী
১০

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

এলাকার খবর

সম্পর্কিত