Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগে উড়োজাহাজে আগুন

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

যুক্তরাষ্ট্রে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ১৭৩ জন যাত্রী। মূলত উড্ডয়নের আগেই চাকা তথা ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় এবং এরই জেরে রানওয়ে ধোঁয়ায় ভরে যায়।

পরে পাইলট উড্ডয়ন বাতিল করলে যাত্রীদের জরুরিভিত্তিতে বের করে আনা হয়। যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রোববার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দর থেকে মিয়ামি যাওয়ার কথা ছিল আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটের। তবে উড়াল দেওয়ার আগেই রানওয়েতে চাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখানেই আগুন ধরে যায় এবং বিমানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ১৭৩ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এতে একজন সামান্য আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ফ্লাইট এএ-৩০২৩-তে এই ঘটনা ঘটে। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের একটি চাকার ত্রুটির কারণেই এই সমস্যা দেখা দেয়।

ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা দ্রুত প্লেন থেকে স্লাইড করে নামছেন এবং ল্যান্ডিং গিয়ার বা চাকায় আগুন জ্বলছে। এসময় ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ডেনভার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি আরও জানায়, যাত্রীদের রানওয়েতেই সরিয়ে নেওয়া হয় এবং বাসে করে টার্মিনালে পাঠানো হয়।

ঘটনার তদন্তে নেমেছে এফএএ। ডেনভার বিমানবন্দর আলাদা বিবৃতিতে জানায়, ফ্লাইটটি যখন রানওয়েতে ছিল তখনই আগুন লাগে। ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা দলকে দ্রুত ডেকে আনা হয় এবং যাত্রীদের উদ্ধার করা হয়। পাঁচজনকে ঘটনাস্থলেই পর্যবেক্ষণ করা হয়, কারও হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। একজনকে গেট থেকে হাসপাতালে পাঠানো হয়।

ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বিকেল ৫টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, “বিমানের একটি চাকার সমস্যা হয়েছিল। সব যাত্রী ও ক্রু নিরাপদে বিমান থেকে নামতে পেরেছেন। বিমানের সার্ভিস বন্ধ রাখা হয়েছে এবং আমাদের রক্ষণাবেক্ষণ টিম তা পরীক্ষা করছে।”

এদিকে ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, এক যাত্রী শিশু সন্তানকে একটি হাতে ধরে ও অন্য হাতে লাগেজ নিয়ে বিমানের স্লাইড দিয়ে নামছেন। নামার সময় তিনি ভারসাম্য হারিয়ে সন্তানের ওপর পড়ে যান। এই ঘটনায় সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এমন সংকটময় মুহূর্তে শিশুর চেয়ে লাগেজকে গুরুত্ব দেওয়ায় প্রশ্ন তুলেছেন।

প্রসঙ্গত, গত পাঁচ মাসে ডেনভার বিমানবন্দরে দ্বিতীয় বিমান অগ্নিকাণ্ডের ঘটনা এটি। এর আগে চলতি বছরের মার্চে ডালাসগামী একটি আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটে আগুন লাগে। সেবারও ১৭২ যাত্রী ও ছয়জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

বিষয়:

বিমান
আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী
১০

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

এলাকার খবর

সম্পর্কিত