Logo বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান

আমি নিজের ইচ্ছা জনতার ওপর চাপিয়ে দিই না : ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: বাসস
সংগৃহীত ছবি: বাসস

সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

বার্তা সংস্থাটি শনিবার (১৬ আগস্ট) সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে। এতে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া, সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে করা তার মন্তব্য তুলে ধরা হয়েছে।

ড. ইউনূস বলেন, ‘আমি নই, এটা হলো সাধারণ মানুষ যারা পরিবর্তন চায়। তারা যেভাবে পরিবর্তন চায় আমি তাদের সেভাবে শুধুমাত্র সাহায্য করছি।’

এ ছাড়া নিজের কোনো ইচ্ছা সাধারণ জনতার ওপর চাপিয়ে দেন না বলেও জানান তিনি। প্রফেসর ইউনূস বলেন, ‘আমি নিজের কোনো কিছু চাপিয়ে দিই না। আমি সাধারণ মানুষের ইচ্ছা কি সেটি দেখার জন্য অপেক্ষা করি। তখন আমি এটি হতে সাহায্য করি।’

নিজেকে নেতা নয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার প্রচেষ্টার একজন তত্ত্বাবধায়ক হিসেবে মনে করেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বিশাল চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সেটি স্বীকার করেছেন তিনি।

প্রফেসর ইউনূস বলেন, ‘অনেক সমস্যা রয়েছে। অনেকে এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়। বাংলাদেশ থেকে যে রাজনৈতিক উপাদান উৎখাত হয়েছে, সেগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

স্বৈরাচারী শাসন ও ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে বাংলাদেশে অনেকে ১০-১৫ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কিন্তু এবার সেই সুযোগ আসবে। সবাই তাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তিনি বলেন, ‘কল্পনা করুন, ১৮ বছর বয়স, ভোট দেওয়ার জন্য উদ্দীপ্ত। কিন্তু আপনার ভোট দেওয়ার কোনো সুযোগ আসেনি, কারণ এমন কোনো নির্বাচন কখনো হয়নি। তারা গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ভোট দেবে।’

বিষয়:

ড. ইউনূস
দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
১

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
২

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ
৩

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান
৪

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা
৫

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

 স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ
৬

স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো
৮

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী
১০

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর

সম্পর্কিত