Logo বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান

টাইফয়েডের টিকাদান অক্টোবরে, নিবন্ধন করতে যা লাগবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

টাইফয়েডের প্রায় পাঁচ কোটি টিকা দেওয়া শুরু হবে আগামী ১২ অক্টোবর থেকে। ইপিআইয়ের মাধ্যমে বিনামূল্যে দেওয়া হবে এ টিকা। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোররা এ টিকা পাবে। স্কুলে প্রথম ১০ দিন ক্যাম্প করে, আর যারা স্কুলে যায় না তাদের পরবর্তী আট দিন কেন্দ্রে দেওয়া হবে এসব টিকা।

শিশু-কিশোরদের মারাত্মক রোগ টাইফয়েড জ্বর থেকে রক্ষায় দেশব্যাপি শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই এর মাধ্যমে এ টিকা দেওয়া হবে। দরিদ্র দেশগুলোতে শিশুদের জীবন রক্ষাকারী টিকাদান কর্মসূচির আওতায়আন্তর্জাতিক সংস্থা গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এ কার্যক্রম পরিচালনা করে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা.এস এম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে কর্মসূচি। প্রায় ৫ কোটি বাচ্চাকে আমরা টিকা দিতে যাচ্ছি।

স্কুলে ক্যাম্প করে ১২ অক্টোবর থেকে প্রথম ১০ দিন টিকা দেওয়া হবে। আর স্কুলে না যাওয়া শিশুদের পরবর্তী ৮ দিন টিকা দেওয়া হবে কাছাকাছি কেন্দ্রে। টিকা পেতে সবাইকে নিবন্ধন করতে হবে। গ্যাভির অর্থায়নে বিশ্বের দশম দেশ হিসেবে এ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী বছর থেকে ইপিআইয়ের সিডিউলে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশে প্রতি লাখে ১৬১ জন শিশু টাইফয়েডে আক্রান্ত হয়। কাঁপুনি দিয়ে জ্বর,ডায়রিয়া,মাথা ব্যথা এমনকি জটিলতা দেখা দিলে যকৃৎ ও প্লিহা বড় হয়ে জীবনহানিও হতে পারে। তাই সব শিশু-কিশোরকে টিকা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের।

টিকা বিশেষজ্ঞ ডা.তাজুল ইসলাম এ বারী বলেন, দামি দামি এন্টিবায়োটিক এই টাইফয়েডের বিরুদ্ধে কাজ করছে না। এটা বন্ধ করার উপায় টিকাদান। এটা নিরাপদ এবং কার্যকরী রোগপ্রতিরোধ ব্যবস্থা তৈরি করে।

পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত, ঝুঁকিহীন এক ডোজের ইনজেকটেবল এই টিকা শিশু কিশোরদের তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
১

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
২

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ
৩

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান
৪

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা
৫

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

 স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ
৬

স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো
৮

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী
১০

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর

সম্পর্কিত