Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

অবশেষে হেরা ফেরি থ্রিতে ফিরছেন ‘বাবু ভাইয়া’

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

হেরা ফেরি থ্রি নিয়ে কম ঝামেলা হয়নি! প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে বলিউডের জনপ্রিয় এ কমেডি ফ্রাঞ্চাইজির নতুন পর্ব। ২০১৭ সাল থেকে তৃতীয় পর্ব নির্মাণের তোড়জোড় চলছিল। তবে কখনও অভিনেতা, কখনও পরিচালক বদলের কারণে বারবার বাধার মুখে পড়েছে হেরা ফেরি থ্রি। সর্বশেষ জটিলতা ছিল এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র বাবু ভাইয়াকে নিয়ে।

বাবু ভাইয়া চরিত্রের অভিনেতা পরেশ রাওয়াল শুরু থেকেই হেরা ফেরি থ্রির সঙ্গে ছিলেন। এ বছরের এপ্রিলে হেরা ফেরির তিন কান্ডারি অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে নিয়ে মহরতও করেন পরিচালক প্রিয়দর্শন। এ বছরের শেষ দিকে হেরা ফেরি থ্রির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু হঠাই ছন্দপতন। গত মে মাসের মাঝামাঝি সময়ে এ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরেশ রাওয়াল।

ওই সময় জানা গিয়েছিল, সিনেমার গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা ও তাঁর মধ্যে মতানৈক্য হয়েছে। তাই হেরা ফেরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পরেশ। তাঁর এ সিদ্ধান্ত ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। বিষয়টিকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে মুখোমুখি হন অভিনেতা ও প্রযোজক অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল। দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে কখনো যা করেনি, সেটাই করতে বাধ্য হন অক্ষয়। পরেশের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা ঠুকে দেন তিনি। এরপর পরেশ এ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রীম হিসেবে নেওয়া অর্থও ফেরত দেন। এরসঙ্গে অনিশ্চিত হয়ে পড়ে হেরা ফেরি থ্রির ভবিষ্যত।

অনেক জটিলতা আর জলঘোলার পর অবশেষে হেরা ফেরি থ্রিতে ফিরছেন পরেশ রাওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এ সিনেমায় অভিনয় করতে এখন আর কোনো জটিলতা নেই।

পরেশ রাওয়াল বলেন, ‘বিতর্কের কিছু নেই। যখন কোনো জিনিস মানুষের ভালো লাগে, তখন সেটা নিয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হয়। এটা দর্শকদের প্রতি আমাদের দায়বদ্ধতা। এত মানুষ আপনাকে ভালোবাসছে, আপনি যা খুশি একটা কিছু মানুষকে দিতে পারেন না, কঠোর পরিশ্রম করে তাদেরকে ভালো কিছু দিন। সুতরাং আমার একটাই কথা, আমি চাই সবাই একত্র হয়ে কঠোর পরিশ্রম করুক। সে রকম কিছু ঘটেনি, এখন সব সমাধান হয়ে গেছে।’

এরপর পরেশ রাওয়ালকে জিজ্ঞাসা করা হয়, তিনি হেরা ফেরি থ্রিতে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন কিনা! অভিনেতা বলেন, ‘আগে তো থাকার কথাই ছিল, এখনও থাকব। আমরা সবাই সৃজনশীল মানুষ। প্রিয়দর্শন, অক্ষয় বা সুনীল—তাঁরা সবাই অনেক বছর ধরে আমার বন্ধু।’ পরেশ রাওয়ালের সাক্ষাৎকারটি এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্তরা তাঁর এই বক্তব্যের পর আশা করছেন, বাবুরাও গণপতরাও আপ্তে বা বাবু ভাইয়ার চরিত্রে হেরা ফেরি থ্রিতে অভিনয় করবেন পরেশ।

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার
১০

গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

এলাকার খবর

সম্পর্কিত