Logo বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান

‘কিছু হলেই শিবিরকে দায় দিয়ে দাও’–ছাত্রদলের এ ধরনের রাজনীতি বন্ধের আহ্বান শিবিরের

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

একজন নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী শিক্ষার্থীর সঙ্গে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য অপপ্রচারের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নে নিজেদের কলঙ্ক ঢাকতে ছাত্রদল এখন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখাকে জড়িয়ে নোংরামি করছে।

নেতারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের নেতারা বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং, স্লাটশেমিং, ধর্ষণ ও শ্লীলতাহানির মতো জঘন্য অপরাধে জড়িত। নারী শিক্ষার্থীদের মানসম্মান ধ্বংস করার নোংরা রাজনীতিতে ছাত্রদল ফ্যাসিস্ট ছাত্রলীগের মতই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাদের হাতেই ২০০২ সালে বুয়েটের মেধাবী নারী শিক্ষার্থী সাবেকুন্নাহার সনির রক্ত লেগে আছে। ছাত্রদলের হাতেই ঢাবির শামসুন্নাহার হলে ২০০২ সালে শতশত নারী শিক্ষার্থী নির্যাতন ও ধর্ষণের শিকার হয়। অথচ আজ তারাই উল্টো ছাত্রশিবিরকে অভিযুক্ত করছে; যা ধৃষ্টতা ও মিথ্যাচারের সীমা অতিক্রম করে।

আমরা স্পষ্ট করে জানাচ্ছি, অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত নয়। বরং তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাবি ছাত্রশিবির ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে, যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাস্তির আওতায় আনে। অপরাধীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে ছাত্রশিবিরের পক্ষ থেকেই।

নেতারা বলেন, ছাত্রশিবির নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে কখনোই আপস করে না। কিন্তু নারী নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়কে ব্যবহার করে সস্তা রাজনৈতিক ফায়দা লুটতে থাকা ছাত্রদলের আসল চেহারা আজ সবাই চিনতে পেরেছে। আমরা ছাত্রদলকে হুঁশিয়ার করে বলতে চাই, ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকুন। কোনো কিছু হলেই শিবিরকে দায় দিয়ে দাও—এর মতো জঘন্য দেউলিয়াপনার রাজনীতি বন্ধ করুন। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও ওপেন ইনফরমেশনের এই যুগে শিক্ষার্থীরা প্রমাণ করে দেবে, নারী নির্যাতনের মতো সংবেদনশীল ইস্যুতে অপপ্রচারের জবাব কীভাবে দিতে হয়।

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
১

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
২

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ
৩

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান
৪

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা
৫

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

 স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ
৬

স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো
৮

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী
১০

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর

সম্পর্কিত