Logo বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান

দুই-তিনটি আসনের লোভ দেখিয়ে আমাদের কেনা যাবে না: নাহিদ

সাতক্ষীরা প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেওয়ার জন্য একটি পক্ষ দুই-তিনটি সংসদীয় আসনের লোভ দেখিয়েছিল— কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এনসিপি জেলা শাখার আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, আমরা সংস্কার চেয়েছি, জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং একটি নতুন সংবিধান চেয়েছি। কিন্তু একটি দল আমাদের এই চাওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা ভেবেছিল, ২-৩টি আসন দেখিয়ে কিংবা ক্ষমতার ভাগবাটোয়ারার প্রলোভন দিয়ে আমাদের বিপ্লবের শক্তিকে থামিয়ে দেবে। কিন্তু যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।

তিনি আরও বলেন, ৫ আগস্ট আমরা দরজা খুলে দিয়েছিলাম— বলেছিলাম, আসুন, জাতীয় সরকার গঠন করি, দেশটাকে পুনর্গঠন করি, সব বিভাজনের ঊর্ধ্বে উঠে নতুন করে বাংলাদেশকে গড়ে তুলি। কিন্তু তারা সেই প্রস্তাবের পরিবর্তে তিন মাস, কখনও ছয় মাসের মধ্যে নির্বাচন দাবি করেছে। ক্ষমতার ভাগ চাওয়া ছাড়া দেশের কোনো সংস্কার প্রস্তাবে তারা একমত হয়নি।

নাহিদ ইসলামের ভাষ্য, জুলাই বিপ্লবীরা নতুন রাষ্ট্র গঠনের জন্য জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল। কিন্তু একটি পক্ষ কেবল ক্ষমতা গ্রহণকেই তাদের প্রধান উদ্দেশ্য বানিয়েছে।

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি সাতক্ষীরা জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলু। আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও ডা. তাসনীম জারা। মঞ্চে উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও।

পথসভার আগে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় নেতারা। পরে শহীদ আসিফ চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। এরপর নিউমার্কেট এলাকায় অবস্থিত আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা।

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
১

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
২

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ
৩

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান
৪

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা
৫

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

 স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ
৬

স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো
৮

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী
১০

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর

সম্পর্কিত