Logo বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিতে আ. লীগের উসকানি রয়েছে: রিজভী

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে পলাতক আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে আলোচনা ও সমস্যার সমাধান হওয়ার পরও যেসব সহিংস ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে প্রকৃত শ্রমিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

 

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়ার বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে এবং অনেক সমস্যার সমাধানও করা হয়েছে। কিন্তু দাবি মেনে নেওয়ার পরও কারখানা ভাঙচুর, পুলিশ বক্সে আগুন দেওয়া, গাড়িতে অগ্নিসংযোগ এবং একজন শ্রমিককে পিটিয়ে হত্যার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ ও প্রকৃত শ্রমিকদের কোনো সংশ্লিষ্টতা নেই।

 

বিএনপির এই নেতা দাবি করেন, সাম্প্রতিক এসব সহিংসতায় জড়িত ও উসকানি দেওয়ার অভিযোগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের অধিকাংশই যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি যেসব কারখানার মালিক এ ধরনের গোপন চক্রান্ত ও নাশকতায় যুক্ত, তাঁদের পরিচয়ও এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

 

পোশাকশিল্পে চলমান বিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন রেখে বলেন, ‘পোশাকশিল্পে কৃত্রিম অস্থিরতা সৃষ্টি করে পরাজিত শক্তি কি আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায়? নাকি দেশে পুনরায় বিরোধী মত দমনে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার পাঁয়তারা চলছে?’

 

সংবাদ সম্মেলনে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীতে বর্ণাঢ্য কেন্দ্রীয় শোভাযাত্রা বের করা হবে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মগবাজার, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করার কথা রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের।

 

শোভাযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সক্ষম ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি সাধারণ জনগণও যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সবসময় সচেষ্ট থাকবে।

 

রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কোনো মহলকে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগুনে ঘি ঢেলে উত্তেজনা সৃষ্টির উসকানি শেষ পর্যন্ত সব পক্ষের জন্যই ক্ষতিকর হতে পারে। তাই এ ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিষয়:

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
১

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
২

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ
৩

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান
৪

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা
৫

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

 স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ
৬

স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো
৮

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী
১০

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর

সম্পর্কিত