Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

গোল করলেন, গোল করালেন- মাঠে ফিরেই মেসির ‘ম্যাজিক’

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

চলতি মাসের শুরুতে লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ১১ মিনিটেই মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। সে চোটে খেলতে পারেননি মায়ামির পরের দুটি ম্যাচ। দুই সপ্তাহের বিরতি দিয়ে আজ আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা।

দুর্দান্ত এক গোল করে প্রত্যাবর্তন রাঙিয়েছেন মেসি। পাশাপাশি দারুণ এক ব্যাক হিলে লুইস সুয়ারেসকে দিয়ে গোল করিয়েছেন। মেসি ম্যাজিকে মেজর লিগ সকারে (এমএলএস) এলএ গ্যালাক্সির (লস অ্যাঞ্জেলস) বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি।

এ জয়ে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের চেয়ে অবশ্য তিনটি ম্যাচ কম খেলেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর দল। ফিলাডেলফিয়ার পয়েন্ট ২৭ ম্যাচে ৫১।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ শুরুর একাদশে ছিলেন না মেসি। আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়া যে মায়ামি খুব খারাপ খেলেছে, এমন নয়। বল দখলের লড়াইয়ে খানিকটা পিছিয়ে থাকলেও আক্রমণে যোজন যোজন ব্যবধানে এগিয়ে ছিল মায়ামি।

প্রথমার্ধের পুরোটা জুড়ে কোনো আক্রমণই করতে পারেনি লস অ্যাঞ্জেলস। বিপরীতে মায়ামি শট নিয়েছে ১২টি, যার ৩টি ছিল গোলমুখে। এর মধ্যে ৪৩ মিনিটে সের্হিও বুসকেতসের লম্বা করে বাড়ানো বল লস অ্যাঞ্জেলসের জালে জড়িয়ে মায়ামিকে এগিয়ে দেন ইয়র্দি আলবা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মেসি। একই সঙ্গে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার রদ্রিগো দে পল। তবে খানিক পরে ম্যাচে ফেরে লস অ্যাঞ্জেলস। ৫৯ মিনিটে ইসাইয়া পারেন্তের সহায়তায় স্কোরলাইন ১-১ করেন জোসেফ পাইন্তসিল।

গোল পেতে মরিয়া মায়ামি একের পর এক আক্রমণ চালাতে থাকে। কিন্তু কোনো ভাবেই গোল পাচ্ছিল না ফ্লোরিডার ক্লাবটি। এর মধ্যে মেসির দুটি শট বারের ওপর দিয়ে গেছে। একটি ঠেকিয়েছেন লস অ্যাঞ্জেলসের গোলকিপার। ম্যাচের ফল ড্র বলেই মনে হচ্ছিল। এমন সময় ত্রাতা হয়ে হাজির হন মেসি। দুর্দান্ত এক গোলে এগিয়ে (২-১) দেন মায়ামিকে।

দে পলের পাসে বক্সের বেশ খানিকটা বাইরে বল পান মেসি। সেখান থেকে লস অ্যাঞ্জেলসের দুই ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সের কাছাকাছি চলে যান আর্জেন্টাইন মহাতারকা। এরপর পজিশন তৈরি করে আরও দুই ডিফেন্ডারের মধ্য থেকে দারুণ এক মাপা শটে পরাস্ত করেন লস অ্যাঞ্জেলস গোলকিপার নোভাক মিকোভিচকে।

৫ মিনিট পরে আবারও মেসি ম্যাজিকের সাক্ষী হয় চেজ স্টেডিয়ামের দর্শকেরা। এবার গোল করিয়েছেন মেসি। দে পলের পাস দারুণ এক ব্যাক হিলে পাঠান সুয়ারেসের দিকে। সেখান থেকে স্কোরলাইন ৩-১ করতে খুব বেশি বেগ পেতে হয়নি উরুগুয়ে তারকার।

বিষয়:

মেসি
আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী
১০

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

এলাকার খবর

সম্পর্কিত