Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

দেশজুড়ে ক্রিকেট ছড়িয়ে দিতে চান বিসিবি সভাপতি

রাজশাহী ব্যুরো
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। জাতীয় দলে বিভিন্ন অঞ্চল থেকে আরও বেশি খেলোয়াড় যাতে উঠে আসতে পারে, সে বিষয়ে বিসিবি পরিকল্পনা নিচ্ছে বলে জানান তিনি। রবিবার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব–১২ সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বুলবুল বলেন, "রাজশাহীতে মাঝেমধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেট অনুষ্ঠিত হলেও আমরা এখানকার ক্রিকেট কার্যক্রম আরও গতিশীল করতে চাই। গ্রেটার রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালুর উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ পর্যায়ের এক দিনের টুর্নামেন্টগুলোকে দুই দিনের করে তোলার পরিকল্পনাও রয়েছে।"

টেস্ট ক্রিকেট সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, “টেস্ট ক্রিকেট আমাদের গর্বের বিষয়। টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তিতে মানুষ যে আগ্রহ দেখাচ্ছে, তা আমাদের অনুপ্রাণিত করছে। খুলনার পর রাজশাহীতেও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে—টেস্ট ক্রিকেট এখনো মানুষের হৃদয়ে জায়গা করে আছে।”

রাজশাহী স্টেডিয়াম সম্পর্কে তিনি বলেন, “এই মাঠের আউটফিল্ড ও উইকেট অসাধারণ। অনেক উন্নত দেশেও এমন সুবিধা পাওয়া যায় না। যদি সারাদেশে এ ধরনের অবকাঠামো গড়ে তোলা যায়, তাহলে স্বাভাবিকভাবেই প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।”

বিসিবি সূত্র জানায়, টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উপলক্ষে ২১ থেকে ২৮ জুন পর্যন্ত সাতটি বিভাগীয় শহরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে অনূর্ধ্ব–১২ সিক্স-এ-সাইড প্রতিযোগিতার পাশাপাশি থাকবে ‘প্যারেন্টাল/ফ্রি ফর অল কোচিং সেন্টার’, যেখানে অভিভাবকদের জন্য থাকবে ক্রিকেট বিষয়ক ধারণা ও প্রশিক্ষণ।

এছাড়াও থাকছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘পেসার ও স্পিনার হান্ট’ কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে অংশ নিতে পারবে। প্রতিটি ভেন্যুতে থাকবে একটি করে কমেন্ট্রি বুথ, যেখানে দর্শকরা ঐতিহাসিক ক্রিকেট মুহূর্ত দেখে নিজেরাই ধারাভাষ্য দিতে পারবেন।

আরও থাকছে ছবি আঁকা প্রতিযোগিতা, হিট দ্য স্ট্যাম্প চ্যালেঞ্জ এবং শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য ‘গুড লাক উইশ বোর্ড’। দর্শনার্থীরা এখানেও নিজেদের বার্তা লিখে দিতে পারবেন।

উল্লেখ্য, শনিবার খুলনায় এবং রোববার রাজশাহীতে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সোমবার এটি অনুষ্ঠিত হবে সিলেটে এবং এরপর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে হবে রজতজয়ন্তীর কর্মসূচি।

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী
১০

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

এলাকার খবর

সম্পর্কিত