Logo শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

ফিরেই মেসির ভেলকি, নাটকীয় জয়ে ফাইনালে মায়ামি

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

প্রত্যাবর্তনের গল্প লিওনেল মেসির চেয়ে আর ভালো কে লিখতে পারবেন? চোটে পড়ায় ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ মিস করেছেন তিনি। কিন্তু মাঠে কি তাঁকে দেখে সেটা বোঝার কোনো উপায় আছে! দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন। প্রতিপক্ষের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিতে ওস্তাদ আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় আজ ভোরে চেজ স্টেডিয়ামে লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল অরলান্ডো সিটি। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেসি শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন। ফাইনালে যখন অরলান্ডো সিটি এক পা দিয়েই রেখেছিল, সেই মুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ড দেখালেন জাদু। ১১ মিনিটের মধ্যে করলেন জোড়া গোল। মেসির শেষ মুহূর্তের ম্যাজিকে ৩-১ গোলে জিতে লিগস কাপের ফাইনালের টিকিট কেটেছে মায়ামি।

ম্যাচের ৮ মিনিটেই আজ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজের পাস রিসিভ করে ডান পায়ে শটও নেন রদ্রিগো ডি পল। তবে ঠিকমতো সংযোগ করতে পারেননি ডি পল। শুরু থেকেই এভাবে আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে ইন্টার মায়ামি ও অরলান্ডো সিটি। ইন্টার মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি ও অরলান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গ্যালেসে নিশ্চিত কিছু গোল প্রতিহত করেছেন। পাশাপাশি দুই দলের ফিনিশিংয়েও দুর্বলতা লক্ষ্য করা গেছে।

আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকা ম্যাচের প্রথমার্ধের শেষে এসে দেখা মেলে গোলের। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন অরলান্ডো সিটির মিডফিল্ডার মার্কো পাসালিচ। তাঁকে অ্যাসিস্ট করেন লুইস মুরিয়েল। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে অরলান্ডো সিটি। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর ৩২ মিনিট লিডটা ধরে রাখে অরলান্ডো। ৭৭ মিনিটে মেসির পেনাল্টি থেকে করা গোলে সমতায় ফেরে মায়ামি।

সমতায় ফেরার পর ইন্টার মায়ামিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৮৮ মিনিটে মেসি করেন দ্বিতীয় গোল। জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। যোগ করা সময়ে মায়ামি পায় তৃতীয় গোলের দেখা। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন তেলাস্কো সেগোভিয়া। তাঁকে অ্যাসিস্ট করেন সুয়ারেজ। শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ৩-১ গোলে জিতেই লিগস কাপের ফাইনালে ওঠে মায়ামি।

২০২৩ সালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে ইন্টার মায়ামিতে যান মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবে নিজের প্রথম মৌসুমেই জেতেন লিগস কাপের শিরোপা। পরবর্তীতে ২০২৪ সালে আর্জেন্টাইন ফরোয়ার্ড পেয়েছেন সাপোর্টার্স শিল্ডের পুরস্কার। ইন্টার মায়ামিতে গত দুই বছরে এই দুটি পুরস্কারই জিতেছেন মেসি।

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

নির্জন পাহাড়ি সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

নির্জন পাহাড়ি সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত এমপি কয়ছর আহমেদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত এমপি কয়ছর আহমেদ

বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে-সংসদে প্রধানমন্ত্রী

বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে-সংসদে প্রধানমন্ত্রী

হাজারো শিক্ষার্থীকে মানুষ করার কারিগর মাও: নুরুল আলম আক্তারী আইসিইউতে, দোয়া কামনা

হাজারো শিক্ষার্থীকে মানুষ করার কারিগর মাও: নুরুল আলম আক্তারী আইসিইউতে, দোয়া কামনা

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা শুরু

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা শুরু

ইসলামপুরে চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

ইসলামপুরে চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

সোনালী বাজার পরিচালনা কমিটির প্রথম মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০

সোনালী বাজার পরিচালনা কমিটির প্রথম মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এলাকার খবর

সম্পর্কিত