Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

ম্যাচে ম্যাচে গোল, ইতিহাস গড়লেন মেসি

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখার পর থেকেই একের পর এক রেকর্ড নিজের দখলে নিচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকা এবার আরেকটি ইতিহাস গড়েছেন। এমএলএসের ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করলেন তিনি। মেসির ইতিহাস গড়ার দিনে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) ইন্টার মায়ামিকে প্রথমার্ধেই দ্বিগুণ লিড পাইয়ে দেন এলএমটেন। ৮০ মিনিটে কার্লেস গিল নিউ ইংল্যান্ডের পক্ষে এক গোল করে ব্যবধান কমান। ম্যাচে অবশ্য দুই দলের লড়াই ছিল প্রায় সমানে সমান। মায়ামি ৫৬ শতাংশ পজেশন নিয়ে ১৩টি শট নেয় (লক্ষ্যে ছিল ৩টি)। বিপরীতে ১৬ শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে পারে নিউ ইংল্যান্ড রেভল্যুশন।

মেসির উজ্জ্বল দিনে মায়ামি ঘরোয়া প্রতিযোগিতায় টানা চার ম্যাচে জয় নিশ্চিত করেছে। এ ছাড়া এমএলএসের চলতি মৌসুমে সর্বশেষ পাঁচ ম্যাচেই অপরাজেয় থাকল ফ্লোরিডার ক্লাবটি। অথচ ম্যাচটি নিউ ইংল্যান্ড ঘরের মাঠে খেলতে নেমেছিল এই মৌসুমের সর্বোচ্চ দর্শকের (৪৩,২৯৩) সামনে। গত মৌসুমে মায়ামির বিপক্ষে তাদের ম্যাচে ৬৫,৬১২ দর্শক ছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ইতিহাসেরই সর্বোচ্চ।

ম্যাচের ২৭তম মিনিটে মায়ামির পক্ষে গোলের সূচনা করেন মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে হেড দিয়ে মেসির পায়ে তুলে দেন। ডি বক্সের ভেতরে দৌড়ে ঢুকে এক শটে জালে ঠিকানা খুঁজে নেন তিনি। ১১ মিনিট পর নিজের ও দলের লিড দ্বিগুণ করেন আলবিসেলেস্তে তারকা। কয়েকজনের মাঝখান দিয়ে তাকে রক্ষণচেরা পাস বাড়ান সার্জিও বুসকেটস। বক্সের মাথা থেকে নেওয়া মাটি কামড়ানো শটে মেসি প্রতিপক্ষ গোলরক্ষককে সফলভাবে ফাঁকি দিয়েছেন।

ম্যাচে ফেরার একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারছিল না নিউ ইংল্যান্ড। ফিনিশিংয়ের দুর্বলতায় তাদের অপেক্ষা ৮০ মিনিট পর্যন্ত দীর্ঘায়িত হয়। টমাস অ্যাভিলেস ড্রিবলিং করে বল বাড়ান কার্লেস গিলকে, জোরালো শটে ব্যবধান কমান তিনি। এরপর আর সমতায় ফেরার মতো কার্যকর কিছু করতে পারেনি স্বাগতিক দলটি। বিপরীতে ফিফা ক্লাব বিশ্বকাপের পর টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিলো মায়ামি।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে মায়ামির অবস্থান পাঁচ নম্বরে। তাদের পয়েন্ট ১৮। সাত পয়েন্টের ব্যবধানে সবার শীর্ষ এফসি সিনসিনাতি। যদিও মায়ামি তাদের সামনে থাকা চার দলের চেয়ে তিন ম্যাচ কম খেলেছে।

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী
১০

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

এলাকার খবর

সম্পর্কিত