মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা
আবু সাঈদ (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
স্টাফ রিপোর্টারঃ
মানবাধিকার সুরক্ষা, নিপীড়িত মানুষের অধিকার আদায়, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মানবাধিকার সংগঠন "হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ" এর উপজেলা কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে "হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ" বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত তহসিলদার মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক শামসুল কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ ছবাব মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন "হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ" সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু সঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমিন উদ্দিন, সমাজকর্মী শাহ শ্যামল নাজীম, সহ-সভাপতি মাওলানা মোঃ ফারুক আহমেদ, মজিবুর রহমান মাফিজ, সাধারণ সম্পাদক মোঃ জুনাব আলী ও
আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
এছাড়া উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক কপিল উদ্দিন আখঞ্জী এবং শিক্ষা বিষয়ক সম্পাদক চয়ন কান্তি দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে কমিটির অভিষেক ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ ছবাব মিয়া বলেন, মানবাধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মানুষের পাশে থেকে সংগঠনটির কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
প্রধান বক্তা মোঃ আবু সঈদ বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম লক্ষ্য। তিনি সংগঠনের উপজেলা কমিটির নেতৃবৃন্দকে আইন ও নীতিমালা মেনে মানবিক ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
সভাপতির বক্তব্যে মোঃ নুরুল ইসলাম বলেন, সংগঠনটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে কাজ করবে। বিশ্বম্ভরপুর উপজেলায় কোনো মানুষ যেন তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য শুধু সংগঠন গঠন করাই যথেষ্ট নয়; মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং অন্যায়-অনিয়মের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়ায় সহযোগিতা করাও গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তারা বিশ্বম্ভরপুর উপজেলার মানবাধিকার পরিস্থিতি, সাধারণ মানুষের আইনি সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের অধিকার সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২২:২২
অভিষেক ও পরিচিতি সভা
অডিও সংবাদ
শুনতে প্লে করুন
অভিষেক ও পরিচিতি সভা ছবি:

বিষয়:
১
সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার
২
‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী
৩
গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার
৪
নির্জন পাহাড়ি সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার
৫
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত এমপি কয়ছর আহমেদ
৬
বাক্স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে-সংসদে প্রধানমন্ত্রী
৭
হাজারো শিক্ষার্থীকে মানুষ করার কারিগর মাও: নুরুল আলম আক্তারী আইসিইউতে, দোয়া কামনা
৮
ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা শুরু
৯
ইসলামপুরে চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু
১০
সোনালী বাজার পরিচালনা কমিটির প্রথম মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
১
ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা
২
মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর
৩
দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ
৪
আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
৫
গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি
৬
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ
৭
মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির
৮
২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!
৯
নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ
১০