Logo শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

তফসিরুল করিম (কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: তফসিরুল করিম
ছবি: তফসিরুল করিম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পঞ্চমবারের মতো ‘নুরে মুজাসসাম কনফারেন্স’ এবং প্রথমবারের মতো ‘সীরাত অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

কুবি গাউসিয়া কমিটির প্রচার সম্পাদক আবরার আহমেদ আশরাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও আন-নুসরা ফাউন্ডেশনের পরিচালক শাইখ মুহাম্মাদ জয়নুল আবেদিন চৌধুরী আল-ক্বাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদ্বেরী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, সহকারী প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হামদ ও নাতে রাসুল (সা.) পরিবেশনের পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, পবিত্র জীবন, আদর্শ, শিক্ষা ও কর্মময় দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর মর্যাদা ও আদর্শ অনুসরণ করে জীবন গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নবীজির আদর্শ অনুসরণের প্রসঙ্গ তুলে ধরে তারা ক্যাম্পাসে র‍্যাগিং সংস্কৃতির সমালোচনা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

জানা যায়, সীরাত অলিম্পিয়াডে মোট ৭০ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে প্রথম ১২ জনকে পুরস্কৃত করা হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখার উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম বলেন, “ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের ক্ষুদ্র সামর্থ্যে নবী করীম (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছি। যারা আল্লাহর রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য অনুষ্ঠানে এসেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের শিক্ষার্থী এবং অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন হিসেবে শিক্ষার্থীদের খেদমতে কাজ করে যাব।”

কুবি গাউসিয়া কমিটি বাংলাদেশের শাখা সভাপতি সাইদুর রহমান বলেন, “হযরত মুহাম্মদ (সা.)-এর মিলাদের মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাসুল (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরার উদ্দেশ্যে আজকের কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আমরা চাই শিক্ষার্থীদের মধ্যে রাসুল (সা.)-এর ভালোবাসা ও সীরাত অনুসরণের প্রতিযোগিতা শুরু হোক।'

বিষয়:

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

নির্জন পাহাড়ি সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

নির্জন পাহাড়ি সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত এমপি কয়ছর আহমেদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত এমপি কয়ছর আহমেদ

বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে-সংসদে প্রধানমন্ত্রী

বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে-সংসদে প্রধানমন্ত্রী

হাজারো শিক্ষার্থীকে মানুষ করার কারিগর মাও: নুরুল আলম আক্তারী আইসিইউতে, দোয়া কামনা

হাজারো শিক্ষার্থীকে মানুষ করার কারিগর মাও: নুরুল আলম আক্তারী আইসিইউতে, দোয়া কামনা

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা শুরু

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা শুরু

ইসলামপুরে চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

ইসলামপুরে চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

সোনালী বাজার পরিচালনা কমিটির প্রথম মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০

সোনালী বাজার পরিচালনা কমিটির প্রথম মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এলাকার খবর

সম্পর্কিত