Logo শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

পেকুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ; হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

কক্সবাজারের পেকুয়ায় টিউবওয়েলের পানি নেওয়া ও ভরা কলসিতে হাত দেওয়াকে কেন্দ্র করে দুই দফা হামলায় ইউসুফ আলী ওরফে মুন্সী মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের খুইন্নাভিড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ইউসুফ আলী ওই এলাকার কাদের বখশের ছেলে।
নিহতের স্ত্রী ছেনোয়ারা বেগমের অভিযোগ, তাঁর পুত্রবধূ কলি আক্তার পাহাড়ের নিচের একটি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে প্রতিবেশী নুরুল কাদেরের মেয়ে ফাহিম পানি নিতে বাধা দেন। বিষয়টি জানতে পেরে ইউসুফ আলী সেখানে গেলে নুরুল কাদের, তাঁর ছেলে আকাশসহ পরিবারের কয়েকজন সদস্য তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন।
ছেনোয়ারা বেগম আরও অভিযোগ করেন, প্রথম দফার ঘটনার পর স্থানীয়রা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলে তাঁর স্বামী তাতে সম্মত হন। পরে চিকিৎসার জন্য খুনিয়াভিটা স্টেশনের দিকে যাওয়ার সময় মোস্তাকের বাড়ির সামনে কাদের গং আবারও তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে দাবি করেন তিনি।
পরে স্থানীয়রা আহত ইউসুফ আলীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত জঘন্য। একজন মানুষের মৃত্যুর ঘটনায় যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, টিউবওয়েল থেকে পানি নেওয়ার পর একটি ভরা কলসিতে হাত দেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

নির্জন পাহাড়ি সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

নির্জন পাহাড়ি সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত এমপি কয়ছর আহমেদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত এমপি কয়ছর আহমেদ

বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে-সংসদে প্রধানমন্ত্রী

বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে-সংসদে প্রধানমন্ত্রী

হাজারো শিক্ষার্থীকে মানুষ করার কারিগর মাও: নুরুল আলম আক্তারী আইসিইউতে, দোয়া কামনা

হাজারো শিক্ষার্থীকে মানুষ করার কারিগর মাও: নুরুল আলম আক্তারী আইসিইউতে, দোয়া কামনা

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা শুরু

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা শুরু

ইসলামপুরে চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

ইসলামপুরে চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

সোনালী বাজার পরিচালনা কমিটির প্রথম মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০

সোনালী বাজার পরিচালনা কমিটির প্রথম মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এলাকার খবর

সম্পর্কিত