Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

গাজীপুরে ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

ঢাকা ব্যুরো
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরা এলাকায় বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতি রাজধানীর মিরপুরে ১০ নম্বর সেক্টরে বসবাস করতেন। তিনি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংয়ের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

জ্যোতির স্বজন‌েরা জানান, গত রোববার রাত সোয়া ৯টায় হোসেন মার্কেট এলাকায় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজে এসেছিলেন তিনি। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় হঠাৎ অসাবধানতাবশত হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এর পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত দেড়টা পর্যন্ত তাঁদের উদ্ধার অভিযান চালায়। বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখে পরদিন সকাল সাড়ে ৮টা থেকে ফের উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম বলেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেনের ঢাকনা খুলে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস। এক পর্যায়ে গাজীপুরা এলাকায় বিল ও জলাশয়ে উদ্ধার অভিযান চালায় ডুবুরিরা। পরে সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত রেখে চলে যায় ফায়ার সার্ভিস। পরে আজ মঙ্গলবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে গাজীপুরা এলাকায় একটি বিলে কচুরিপানার নিচে তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম আরও জানান, এ ঘটনার তদন্তে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের সচিবকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সেবা প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। কমিটি আগামী সাত কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী
১০

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

এলাকার খবর

সম্পর্কিত