Logo বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান

ডাসারে জমি বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি:
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

 

মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁনমিয়া মাতুব্বর (৪০) নামে এক কৃষককে কুপিয়ে আহত করার ঘটনায় জাকির সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকির ওই এলাকার আমজাদ সরদারের ছেলে। আহত চাঁনমিয়া মাতুব্বর একই এলাকার বাদশা মাতুব্বরের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, আটিপাড়া গ্রামের আমেরিকাপ্রবাসী ইলিয়াস হাওলাদারের সঙ্গে জাকির সরদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। ইলিয়াস বিদেশে থাকায় তার আত্মীয় চাঁনমিয়া মাতুব্বর ওই জমিজমা দেখাশোনা করতেন। এরই জেরে শুক্রবার রাতে চাঁনমিয়াকে একা পেয়ে জাকির সরদার ও তার সহযোগীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।


এ সময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে চাঁনমিয়াকে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।


আহত চাঁনমিয়া মাতুব্বর অভিযোগ করে বলেন, জাকির সরদার দেশীয় অস্ত্র ও লোকজন নিয়ে তার ওপর হামলা চালিয়েছে। পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, কৃষকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
১

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
২

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ
৩

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান
৪

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা
৫

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

 স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ
৬

স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো
৮

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী
১০

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর

সম্পর্কিত