Logo বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান

নরসিংদীতে বিএনপি ও এনসিপির একদিনে কর্মসূচি, উত্তেজনার শঙ্কা

এম.কে.আই সজল, নরসিংদী
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

নরসিংদীতে একই দিনে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যার ফলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) জেলা বিএনপি সাটিরপাড়ায় জনসমাবেশের আয়োজন করেছে, যেখানে শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। একই সময়ে এনসিপি শহরে পদযাত্রা ও পৌরসভা মোড়ে মঞ্চসভা করবে।

সাম্প্রতিক সময়ে এনসিপির কিছু কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে পুলিশ এবার বিশেষ সতর্কতা অবলম্বন করছে। কর্মসূচির এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিত রাখা হবে।

বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বও বর্তমানে জেলায় উদ্বেগের কারণ। এর আগে পলাশে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল কর্মী নিহত হন এবং ডিসেম্বরে পাঁচদোনায় সংঘর্ষে আহত শ্রমিকদলের এক নেতা মারা যান। এছাড়া দলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থানীয় এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানিয়েছেন, জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে এবং আজকের কর্মসূচিকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনসিপির আজকের পদযাত্রায় দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা অংশ নেবেন। অন্যদিকে বিএনপি নেতারাও জানিয়েছেন, তাঁরা কোনো বিশৃঙ্খলা চান না, তবে প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং এনসিপির বেড়ে ওঠা তৎপরতা নরসিংদীর রাজনীতিতে নতুন জটিলতা তৈরি করেছে। আজকের কর্মসূচিগুলো সেই পরিস্থিতিকে আরও ঘনীভূত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
১

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
২

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ
৩

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান
৪

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা
৫

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

 স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ
৬

স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো
৮

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী
১০

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর

সম্পর্কিত