Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেবিদ্বারে মানববন্ধন

এম.জে.এ মামুন, কুমিল্লা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাংবাদিকরা। শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সেখানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকালের সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক মুক্ত খবরের মো. ময়নাল হোসেন, দৈনিক নয়া দিগন্তের মো. ফখরুল ইসলাম সাগর, আমাদের দেবীদ্বারের সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, দৈনিক বাংলা বাজারের মাসুদ রানা, দৈনিক আজকালের খবরের আহাম্মেদ হোসাইন, দৈনিক ভোরের সূর্যোদয়ের শফিউল আলম রাজীব, দৈনিক ইনকিলাবের মো. ফারুক হোসাইন, দৈনিক আলোকিত সময়ের মো. নাসির উদ্দিন, আনন্দ টিভির মো. মাহফুজ আহমেদ, এনটিভি অনলাইনের ইসহাক খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিয়াম আহমেদ। 

 আরও উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক ভাবনার এমজেএ মামুন, চ্যানেল এস টিভির আরিফুল ইসলাম, এশিয়ান টিভির নেছার উদ্দিন, দৈনিক আমার শহরের আব্দুল আলীম, দৈনিক কুমিল্লার আলোর মামুনুর রশিদ, বাংলাদেশ প্রতিদিন মালদ্বীপ প্রতিনিধি মো. আল আমিন, দৈনিক বাংলার আলোড়নের এমএ হালিম, দৈনিক বাংলার গোলাম রাব্বী প্লাবন, মানব জমিনের মো. রাসেল সরকার, দৈনিক নতুন কুমিল্লার মমিনুর রহমান বুলবুল, দৈনিক সমাচারের ডা. ওমর ফারুক, দৈনিক খবর পত্রের মো. ওমর ফারুক সরকার, দৈনিক গণতদন্তের তোফায়েল আহমেদ, দৈনিক বাংলার দূতের মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া, ডেইলি প্রজেক্ট টাইমের শাহ আল আমিন আমানত, দৈনিক বর্তমান কথার পারভেজ আলম, বাংলা ৫২ নিউজের কবির হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচারের মো. জুয়েল উদ্দিন সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

বক্তারা বলেন, সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় সাংবাদিকদের বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা গাজীপুরের তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার, সাগর-রুনি হত্যার বিচার, দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আসাদুজ্জামান তুহিন (৩২) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে গাজীপুরের চান্দনায় বসবাস করতেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন। গত বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলার ভিডিও ধারণ করায় ঈদগাহ মার্কেটের সামনে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়ায়। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী
১০

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

এলাকার খবর

সম্পর্কিত