Logo বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান

সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে মাদারীপুরে হিলফুল ফুজুলের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এম.আই সৌরভ, মাদারীপুর
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক


মাদারীপুরের মস্তফাপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পাশাপাশি হিলফুল ফুজুল যুব সমাজের ভবিষ্যৎ সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় খৈয়ার ভাঙ্গা গ্রামের যুব সমাজের উদ্যোগে গড়ে ওঠা সামাজিক ও মানবিক সংগঠন হিলফুল ফুজুল যুব সমাজ, মস্তফাপুর-এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খৈয়ার ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম মাতুব্বর, 
খামার বাড়ি নেছারিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আজমল হোসেন, খৈয়ার ভাঙ্গা নুরিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক। 

রচনা প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। ক গ্রুপে প্রথম স্থান অর্জন করেন বাইজিত হুসাইন ও দ্বিতীয় স্থান অর্জন করেন ইলমা জাহান। খ গ্রুপে প্রথম হয়েছে  সুফিয়া ইসলাম এবং দ্বিতীয় স্থান অর্জন করেন আইনুন নাহার সাইমা।


অনুষ্ঠানে খৈয়ার ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের  ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাইমা বলেন, মহানবী (সাঃ)-এর জীবন ও আদর্শ নিয়ে লেখার মাধ্যমে তাঁর সম্পর্কে আরও জানার সুযোগ হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও ভালো কাজে উৎসাহিত করবে।


হিলফুল ফুজুল যুব সমাজের  সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং অর্থ সম্পাদক ডা. মহিব্বুলাহ শেখ 
সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পৃথক পৃথক বক্তব্য দেন।  


সাধারণ সম্পাদক "কামরুল ইসলাম" বলেন- শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে "হিলফুল ফুজুল যুব সমাজ"। এ কাজে এলাকার তরুণ, অভিভাবক, শিক্ষার্থী, প্রবাসী ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা প্রয়োজন।

সংগঠনের সভাপতি বেলায়েত হাওলাদার প্রবাসে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে তিনি প্রবাস থেকে পাঠানো বার্তায় রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনের ভালো উদ্যোগগুলোতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।


অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন নজরুল মাতুব্বর ও মহীদুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয়:

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
১

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
২

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ
৩

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান
৪

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা
৫

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

 স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ
৬

স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো
৮

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী
১০

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর

সম্পর্কিত