Logo বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান

হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে অধ্যক্ষ নুরুল আমিনের দাফন

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার কিংস্টন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন (৩৮)-এর নামাজে জানাজা হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। প্রিয় শিক্ষক ও অধ্যক্ষকে শেষবারের মতো বিদায় জানাতে শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টায় মগনামা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় ঢল নামে শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।
বৃহস্পতিবার (১লা অক্টোবর) চট্টগ্রামের মেরিন সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। 
তিনি মগনামা ০৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং মরহুম নুরুল আমিন বৃহত্তর মগনামা ইউনিয়নের সাবেক এমইউপি মরহুম সালেহ আহমেদের পঞ্চম সন্তান।মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১২ মাস বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।
জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তাঁর সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা মাঠে এ সময় এক হৃদয়বিদারক শোকের পরিবেশ সৃষ্টি হয়।
জানাজার আগে স্মৃতিচারণ করে বক্তব্য দেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, পেকুয়া উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মজিবুর রহমান, ফয়েজুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফসহ তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বক্তারা অধ্যক্ষ নুরুল আমিনের কর্মময় জীবন, শিক্ষা ক্ষেত্রে অবদান ও শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতার কথা স্মরণ করেন।
নামাজে জানাজা শেষে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে অধ্যক্ষ নুরুল আমিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে কিংস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

বিষয়:

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
১

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
২

কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ
৩

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান
৪

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা
৫

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

 স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ
৬

স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো
৮

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী
১০

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর

সম্পর্কিত