সভাপতি আজিজ,সাধারন সম্পাদক এমএইচ মিনহাজ ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ
উত্তর চট্টলার ছাত্র রাজনীতির আঁতুড়ঘর খ্যাত ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদ এর নতুন কমিটি গঠিত।
আজ শনিবার ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি সাবিত চৌধুরী ও সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিগ্রী ফাইনাল বর্ষের শিক্ষার্থী মোঃ আব্দুল আজিজ কে সভাপতি, বিবিএর শিক্ষার্থী এমএইচ মিনহাজ কে সাধারন সম্পাদক এবং ডিগ্রী ফাইনাল বর্ষের শিক্ষার্থী মোঃ ফরহাদকে সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়াও সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন মোঃ তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক জে.আর.আকাশ,সহসাংগঠনিক সম্পাদক সজিব আহম্মেদ।
দপ্তর সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে ইন্টারমিডিয়েট ২য় বর্ষের শিক্ষার্থী শাহা রিয়াদ মাহিমকে। বিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।
নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল আজিজ বলেন, "৫ই আগস্ট পরবর্তী সকল ছাত্র সংগঠনের মধ্যে ইতিবাচক প্রতিযোগীতার মনোভাব তৈরী হয়েছে। একটি মেধাবী,দক্ষ ও দেশপ্রেমী ছাত্র সমাজ ও ভবিষ্যৎ বাংলাদেশের সুনাগরিক গড়ে তুলতে ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদ কমিটি দৃঢ়তার সাথে কাজ করবে"।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও ফটিকছড়ি সংসদীয় আসনের সাবেক এমপি পদপ্রার্থী রবিউল হাসান তানজিম বলেন,"দীর্ঘদিন ধরে ফটিকছড়ি কলেজে ছাত্র অধিকার পরিষদ সক্রিয় থাকলেও এবারই প্রথম কমিটি ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। ফটিকছড়ির ছাত্র রাজনীতিতে ফটিকছড়ি কলেজ ছাত্র অধিকার পরিষদ এর এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়ে সম্ভাবনার কথা জানান তানজিম।
উল্লেখ্য ২০১৮ সালে দেশব্যাপী গড়ে উঠা ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম ছাত্র অধিকার পরিষদ যা পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা করে।
১৮ পরবর্তী দেশের সকল যৌক্তিক আন্দোলনে সক্রিয় ছিল সংগঠনটি। সংগঠনটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে অসংখ্য ছাত্র প্রতিনিধি থাকলেও বর্তমানে বিএনপি জোটের শরীক হিসেবে ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক ও মূল দল গণঅধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক নুর বর্তমান সরকারের মন্ত্রী পরিষদ সদস্য।