Logo রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন, ডিসেম্বরের জন্য অপেক্ষা করব না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

রোকনুজ্জামান সবুজ (জেলা প্রতিনিধি,জামালপুর)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন, ডিসেম্বরের জন্য অপেক্ষা করব না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান ছবি:
বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন, ডিসেম্বরের জন্য অপেক্ষা করব না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান ছবি:

শেখ হাসিনাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, "বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন, আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না।"

​শনিবার (২৬সেপ্টেম্বর) বিকেলে জামালপুরে জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে এক প্রসেসনে এ কথা বলেন তিনি। দেশজুড়ে 'পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্তের' প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আওয়ামী লীগের বিগত শাসনকালের তীব্র সমালোচনা করে বলেন, "আমরা অতীতে দেখেছি, তারা যখনই ক্ষমতায় এসেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই টাকা সাধারণ মানুষের টাকা, আপনাদের টাকা। দেশের মানুষের রক্তঘামে অর্জিত অর্থ লুট করে তারা বিদেশে পাচার করেছে।"

​সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, "যারা সন্ত্রাস করে, বাংলাদেশের মাটিতে তাদের কোনো ঠাঁই নেই। অতীতে যারা অপকর্ম করেছে, তারা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সচেতন জনগণ তা বরদাশত করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো সন্ত্রাস ও নৈরাজ্য কঠোর হস্তে প্রতিহত করবে, ইনশাআল্লাহ।"

​জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

​জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু এমপি, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

বিষয়:

ফটিকছড়ি সরকারী কলেজ ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষনা
১

ফটিকছড়ি সরকারী কলেজ ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষনা

ইবিতে ফিউচার হারভেস্ট সামিট অনুষ্ঠিত
২

ইবিতে ফিউচার হারভেস্ট সামিট অনুষ্ঠিত

শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা কমিটি গঠন, সভাপতি জিয়াউর-সম্পাদক রেদুয়ান
৩

শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা কমিটি গঠন, সভাপতি জিয়াউর-সম্পাদক রেদুয়ান

বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন, ডিসেম্বরের জন্য অপেক্ষা করব না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান
৪

বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন, ডিসেম্বরের জন্য অপেক্ষা করব না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন
৫

ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন

কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে  ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী 
৬

কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে  ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী 

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ: মাহ্দী আমিন
৭

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ: মাহ্দী আমিন

কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
৮

কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

শান্তিগঞ্জে মসজিদে হামলায় যুবক আহত, সিলেটে চিকিৎসাধীন
৯

শান্তিগঞ্জে মসজিদে হামলায় যুবক আহত, সিলেটে চিকিৎসাধীন

জাতিসংঘে দেওয়া ভাষণে জুলাইযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন
১০

জাতিসংঘে দেওয়া ভাষণে জুলাইযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন

এলাকার খবর

সম্পর্কিত