Logo রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে? মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল প্রার্থীদের ওপর সাইবার হামলা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ: মালিক সমিতির ঘোষণা কি শুধু কাগজে-কলমে?

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ঢাবি প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লব স্মরণে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতা-২০২৬ এর পুরুস্কার বিজয়ী ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ডাকসুর সভাকক্ষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এস. এম. ফরহাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দীন খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত এই গল্প সংকলন এর নাম মহাকালের মর্সিয়া এবং উপন্যাসের নাম -রক্তে লেখা জুলাই- জনতার অভ্যুত্থান, শ্রাবণের কান্না, ধূসর কৃষ্ণচূড়া, ব্যারিকেডের ওপারে, রক্তাক্ত কোটায় কৃষ্ণচূড়া, রক্তে ভেজা জুলাই, লস্করহাট, লাল জুলাইয়ের দিনগুলো ও ইলিশ ফাইল।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, জাতীয় ‘জুলাই গল্প ও উপন্যাস’ প্রতিযোগিতায় প্রায় এক হাজার গল্প ও উপন্যাস জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করা ২৯টি গল্প নিয়ে একটি সংকলন এবং ৯টি উপন্যাস পৃথকভাবে প্রকাশের উদ্যোগ নিয়েছে ডাকসু। ইতোমধ্যে আমাদের ৮টি প্রকাশনার মোড়ক উন্মোচন হয়েছে এবং আজকের প্রকাশনাগুলোও খুব শিগগিরই শিক্ষার্থী ও পাঠকদের হাতে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, জুলাইকে ঘিরে রচিত এই গল্প ও উপন্যাসগুলো ভবিষ্যতে জুলাইয়ের ইতিহাস ও সমাজ-বাস্তবতা গবেষণার গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে। নতুন প্রজন্মের লেখকদের লেখালেখি অব্যাহত রাখার মাধ্যমে বাংলা সাহিত্যে ঢাকাকেন্দ্রিক ও বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি ও অভিজ্ঞতার নিজস্ব সাহিত্যধারা আরও শক্তিশালী হবে; এটাই আমাদের প্রত্যাশা ও লক্ষ্য। সবাইকে আন্তরিক ধন্যবাদ।

ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দীন খান বলেন, জুলাইকে শুধু রাজনৈতিক আন্দোলন হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য বোঝা যাবে না; এটি ছিল সাধারণ মানুষের আবেগ, স্বপ্ন ও অধিকার আদায়ের আকাঙ্ক্ষা থেকে গড়ে ওঠা এক অভ্যুত্থান। সেই আবেগ ও মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতাগুলোকে সাহিত্য, গল্প ও উপন্যাসের মাধ্যমে ডকুমেন্টেড করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই ডাকসুর এই উদ্যোগ। মাঠে থাকা লেখকদের নিজস্ব অভিজ্ঞতা থেকে উঠে আসা এসব লেখা জুলাইয়ের মানবিক ও আবেগের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, জুলাইয়ের অন্যতম অর্জন হিসেবে পাওয়া ডাকসুর ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নিয়মিত ডাকসু নির্বাচনের কোনো বিকল্প নেই। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, ডাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হোক এবং শিক্ষার্থীরাও নিজেদের অধিকার ও কণ্ঠস্বর রক্ষায় সোচ্চার থাকুন।

ডাকসুর জিএস এস. এম. ফরহাদ বলেন, জুলাইকে স্মরণ ও সংরক্ষণের অন্যতম শক্তিশালী মাধ্যম সাহিত্য ও সংস্কৃতি। সহস্রাধিক গল্প-উপন্যাস থেকে বাছাই করা ২৯টি গল্প ও ৯টি উপন্যাসের মাধ্যমে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আবেগ, ত্যাগ, শহীদদের আত্মদান ও মানুষের অভিজ্ঞতাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এসব লেখা শুধু বই নয়, আগামী দিনের গবেষণা, সিনেমা ও নাটকেরও গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠবে। জুলাইকে বাঁচিয়ে রাখার এই উদ্যোগে ডাকসু তার দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি বলেন, গত এক বছরে নানা বাধা ও সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের কল্যাণে ডাকসু অসংখ্য কাজ বাস্তবায়ন করেছে এবং ক্যাম্পাসকে দলীয় দখলদারিত্বমুক্ত ও নিরাপদ রাখার চেষ্টা করেছে। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ডাকসু নির্বাচন নিয়মিত হওয়া জরুরি। তাই দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরের সুযোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

রিয়াদুল ইসলাম যুবার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবির সিনেট সদস্য ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আনাদ ইবনে মনির, আয়োজন সহযোগী রিজওয়ান মানসুরী, সাইমুম ফেরদৌস, আশফাক উল্লাহ আসিফ, সুহাইল মাহদীন, গার্ডিয়ান পাবলিকেশন এর সিও মাহমুদুল হাসান সিএসএসসহ হল সংসদের নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিষয়:

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব-ডা: শফিকুর রহমান

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব -ফটিকছড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে জোরালো আলোচনা

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও নির্বাচিত ৯টি উপন্যাসের মোড়ক উন্মোচন 

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন এর উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস-সম্পাদক মামুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট  এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর বিশ্বম্ভরপুর কমিটির অভিষেক ও পরিচিতি সভা

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী
১০

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র-ভাবতে হবে’-রুহুল কবির রিজভী

এলাকার খবর

সম্পর্কিত